ব্যবসায়ে নৈতিকতার বিষয়ে চট্টগ্রামে কাল আইসিএবির সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ে নৈতিকতার বিষয়ে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে কাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় এক সেমিনার অনুষ্ঠিত হবে।ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) চট্টগ্রামের আগ্রাবাদের কার্যালয়ে ‘বিজনেস ইথিকস: এ রিলিজিয়াস পারসপেকটিভ’ বা ধর্মীয় দৃষ্টিতে ব্যবসায়ে নৈতিকতা শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হবে।সেমিনারে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপ-উপাচার্য আবু বকর রফিক প্রধান অতিথি ও আইসিএবির সহসভাপতি নাসিম আনোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এম মোসলেহ উদ্দীন।