ব্যবসায়ে সামাজিক দায়বদ্ধতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য, শিক্ষা, অপুষ্টি, বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণে ব্যবসা-বাণিজ্যে করপোরেট সামাজিক দায়িত্বশীলতাকে (সিএসআর) প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি। কারণ, শক্তিশালী সিএসআরের কার্যক্রম নীতি-নৈতিকতা মেনে ব্যবসা পরিচালনা ও কার্যকর নেতৃত্ব তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে।খুলনার একটি হোটেলে গত রোববার এক সভায় আলোচকেরা এই অভিমত দেন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতাদের নিয়ে এই সভার আয়োজন করে।সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ এমপ্লয়ারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য সৈয়দ মো. আমিনুল করিম ও খুলনার জেলা প্রশাসক (ডিসি) মো. জমশের আহমেদ খন্দকার।অনুষ্ঠানটি পরিচালনা করেন চ্যানেল-নাইন-এর বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা। এতে আরও বক্তব্য দেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।রোকেয়া আফজাল রহমান বলেন, সিএসআর শুধু ’সমাজের মঙ্গল’—এমন বিষয় নয়, বরং দ্রুতই তা হয়ে উঠছে ‘ব্যবসার অত্যাবশ্যকীয়’ বিষয়। সৈয়দ মো. আমিনুল করিম সিএসআর-বিষয়ক সংশোধিত এসআরও বা বিধিবিধান তুলে ধরেন। অনুষ্ঠানে এমআরডিআই পরিচালিত সামাজিক অনুসন্ধানী জরিপভিত্তিক দুটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।