ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখা ব্যবস্থাপকদের নিয়ে সিলেটে দুই দিনব্যাপী ব্যবস্থাপক সম্মেলন গতকাল রোববার শেষ হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমার একটি কনভেনশন সেন্টারে গত শুক্রবার সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ ও সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, পরিচালক মঞ্জুরুর রহমান, ফাহিম আহমদ ফারুক চৌধুরী, কবিরুজ্জামান ইয়াকুব, রুমানা শরীফ, আরিফ এ চৌধুরী এবং আসিফ এ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক পরিচালক ও সাবেক সাংসদ আলহাজ শফি আহমদ চৌধুরী। বার্ষিক এই সম্মেলনে দেশের ৪৭৩টি শাখার ব্যবস্থাপক, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, সব অঞ্চলপ্রধান এবং অন্য ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নিয়েছেন। গতকাল সমাপনী দিন ২০১৮ সালে বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ৫৯ জন ব্যবস্থাপককে সম্মাননা দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট