ব্যবহার করা যাবে ইবিআইএন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন বাস্তবায়ন শুরু হলো না। আইনটি দুই বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এই আইনে সবকিছুই অনলাইনে হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী পুরোনো ব্যবসায় শনাক্তকরণ নম্বরের (বিআইএন) পরিবর্তে ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে হাজার হাজার প্রতিষ্ঠান ৯ সংখ্যার ইবিআইএন নিয়ে ফেলেছে। কিন্তু নতুন আইনটি বাস্তবায়ন না হলেও এখন থেকেই ওই সব ইবিআইএন ব্যবহার করা যাবে। আমদানি-রপ্তানি, ঋণপত্র খোলা, দরপত্রে অংশগ্রহণ—সব কাজই করা যাবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট অনলাইন প্রকল্প সূত্রে এসব তথ্য জানা গেছে। এর পাশাপাশি ১১ সংখ্যার পুরোনো বিআইএন ব্যবহার করা যাবে।
এনবিআর সূত্রে জানা গেছে, গতকাল রোববার পর্যন্ত ৫১ হাজার ৭৫৬টি প্রতিষ্ঠান এই অনলাইন নিবন্ধন নিয়েছে।