ব্যাংক অব জাপান সুদের হার শূন্য শতাংশে নামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের বেশি সময় পরে জাপানের কেন্দ্রীয় ব্যাংক আবার দেশটিতে দৈনিক ব্যাংক সুদের হার কার্যত শূন্য শতাংশে নামিয়ে আনল।গতকাল মঙ্গলবার ব্যাংক অব জাপানের নয় সদস্যবিশিষ্ট নীতিনির্ধারণী কমিটি সর্বসম্মতভাবে এই হার শূন্য থেকে দশমিক শূন্য ১ শতাংশ পর্যন্ত ওঠানামা করার বিষয়ে সিদ্ধান্ত দেয়।পাশাপাশি জাপানের কেন্দ্রীয় ব্যাংক সরকারি বন্ড ও বিভিন্ন ধরনের সম্পদভিত্তিক সিকিউরিটিজ ক্রয়ের জন্য ছয় হাজার কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে।সুদের হার কার্যত শূন্য করে ফেলার মধ্য দিয়ে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মূল্যসংকোচনের (ডিফ্লেশন) অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যে মরিয়া হয়ে চেষ্টা করেছে, তারই প্রতিফলন ঘটেছে। সূত্র: এপি।