প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক এশিয়ার ১০১তম শাখা সম্প্রতি কুমিল্লার নাঙ্গলকোটে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের সাংসদ আ হ ম মোস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন এবং নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান মো. সামছুউদ্দিন কালু। উপস্থিত ছিলেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম ও মোহাম্মদ জহিরুল আলম। বিজ্ঞপ্তি।