ব্যাংক এশিয়া ক্রেডিট কার্ড প্রচারণায় আট বিজয়ী পেলেন ভ্রমণ টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক এশিয়া ক্রেডিট কার্ড ট্রানজেকশন প্রচারণা ‘সুইপি অ্যান্ড ফ্লাই’-এর প্রথম পর্যায়ের আট বিজয়ীকে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটের এয়ার টিকিট দেওয়া হয়েছে। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে চার শ্রেণিতে বিজয়ী সর্বোচ্চ কার্ড ব্যবহারকারীর হাতে পুরস্কারের টিকিট তুলে দেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জহিরুল আলম ও মিয়া কামরুল হাসান চৌধুরী এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইরের প্রধান মো. আরিফুল ইসলাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি