ব্যাংক এশিয়া মুশারাকা সেবা চালু করেছে
ব্যাংক এশিয়ার ইসলামি ব্যাংকিং বিভাগ মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ কার্যক্রম শুরু করেছে। মুশারাকা হচ্ছে ইসলামি ব্যাংকিংয়ের একটি বিনিয়োগ পদ্ধতি, যেখানে দুই বা ততধিক পক্ষ বিভিন্ন অনুপাতে মূলধন বিনিয়োগের মাধ্যমে ব্যবসা কার্যক্রম শুরু করে এবং আনুপাতিক হারে লাভ-ক্ষতির অংশীদার হয়।ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দীন আহমেদ সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নূর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোফাজ্জল হোসেনের কাছে মুশারাকা বিনিয়োগের পেমেন্ট অর্ডার হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম খোরশেদ আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইর্তেজা রেজা চৌধুরী, ইসলামি ব্যাংকিং বিনিয়োগ বিভাগের প্রধান এ কে এম মীজানুর রহমান এবং উত্তরা শাখার ইসলামিক উইন্ডোর প্রধান এ বি এম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।