ব্যাংক এশিয়া স্থাপিত কম্পিউটার শিক্ষাকেন্দ্রে কম্পিউটার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামাঞ্চলে স্কুলশিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার শিক্ষার প্রসার ও কর্মসংস্থানের লক্ষ্যে ব্যাংক এশিয়া আনুষ্ঠানিকভাবে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে ১২টি নতুন কম্পিউটার শিক্ষাকেন্দ্র চালু করেছে। এ নিয়ে ব্যাংক পরিচালিত কম্পিউটার শিক্ষাকেন্দ্রের সংখ্যা দাঁড়াল ২৫টিতে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কুলশিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ৪৮টি কম্পিউটার হস্তান্তর করেন।ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরী, ডি.নেটের ব্যবস্থাপনা পরিচালক অনন্য রায়হান, ব্যাংকের পরিচালক এ এম নূরুল ইসলাম, রুমী এ হোসেন, মশিউর রহমান, এম ইরফান সাঈদ, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম ও এস এম খোরশেদ আলম এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।