ব্যাংক এশিয়ার অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে গত শনিবার ব্যাংক এশিয়ার অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী সভার উদ্বোধন করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এম নুরুল ইসলাম, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমী এ হোসেন, পরিচালক এম ইরফান সাঈদ, মশিউর রহমান, শাহ মো. নুরুল আলম, ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী ও আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় মানবসম্পদ উন্নয়ন এবং নৈতিকভাবে ব্যবসা পরিচালনার মধ্য দিয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য যথাযথ গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি।