ব্যাংক এশিয়ার অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক এশিয়ার অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা গত শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি আ. রউফ চৌধুরী সভার উদ্বোধন করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহা. সাফওয়ান চৌধুরী এবং এ এম নুরুল ইসলাম, বোর্ড নির্বাহী কমিটির প্রাক্তন চেয়ারম্যান রুমি এ হোসেন এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সভায় চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবসায়িক কার্যক্রম ও সাফল্য পর্যালোচনা করা হয় এবং আসন্ন মাসগুলোতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের কৌশল গ্রহণের ওপর প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি