ব্যাংক এশিয়ার অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক এশিয়ার অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক এশিয়া টাওয়ার, কারওয়ান বাজার, ৩ আগস্ট, ঢাকা। ছবি: সংগৃহীত
ব্যাংক এশিয়ার অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক এশিয়া টাওয়ার, কারওয়ান বাজার, ৩ আগস্ট, ঢাকা। ছবি: সংগৃহীত

ব্যাংক এশিয়ার অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ আগস্ট ব্যাংকের নিজস্ব ভবন কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, পরিচালক এনাম চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, রোমানা রউফ চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।