প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ ও চন্দ্রগঞ্জ উপজেলার ৫৮ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে ব্যাংক এশিয়া। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন শনিবার চাটখিল উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির টাকা তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অডিট কমিটির মোহাম্মদ লকিয়ত উল্লাহ, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।