ব্যাংক এশিয়ার এমডি আরফান আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আরফান আলী
মো. আরফান আলী

মো. আরফান আলী সম্প্রতি ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি নেন। ১৯৯১ সালে আরব বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তী সময়ে কোরীয় হানিল ব্যাংকে যোগ দেন তিনি। ১৯৯৯ সালে তিনি ব্যাংক এশিয়ায় যোগ দেন। আরফান আলী বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদের খণ্ডকালীন শিক্ষক। এ ছাড়া তিনি বাংলাদেশ মানি মার্কেট ডিলারস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা।