ব্যাংক এশিয়ার দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এম নুরুল ইসলাম ও মোহাম্মদ লকিয়তউল্লাহ ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি তাঁদের নির্বাচিত করা হয়। নুরুল ইসলাম বর্তমানে ওপেক্স গ্রুপের অর্থনৈতিক উপদেষ্টা। সাবেক এই সিএসপি কর্মকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব ছিলেন। তিনি ওয়াশিংটনে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিক হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন অর্থায়ন বিষয়ে কাজ করেন। তিনি ন্যাশনাল ব্যাংকের পরিচালক ছিলেন। ২০০৮ সালে তিনি ব্যাংক এশিয়ার পরিচালক হিসেবে যোগ দেন।মোহাম্মদ লকিয়তউল্লাহ দীর্ঘ ৩৮ বছর ধরে ব্যাংকিং পেশায় নিয়োজিত আছেন। এর আগে তিনি এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে আট বছর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি যমুনা ব্যাংকের এমডি হন। বিজ্ঞপ্তি।