প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ জহিরুল আলম সম্প্রতি ব্যাংক এশিয়া লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবিএল) সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘ ২২ বছরের ব্যাংকিং পেশায় তিনি বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জহিরুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি নিয়ে ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৮ সালে প্রাইম ব্যাংকে যোগ দেন। পেশাগত উৎকর্ষ সাধনে তিনি আমেরিকা, জার্মানি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড সফর করেন। বিজ্ঞপ্তি