ব্যাংক এশিয়ার নতুন ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মেহমুদ হোসেন সম্প্রতি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।সাবেক ক্যাডেট মেহমুদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তাঁর রয়েছে ২৭ বছরের দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা। প্রাইম ব্যাংকে থাকাকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।মেহমুদ হোসেন দেশে-বিদেশে বিভিন্ন কর্মশালায় অংশ নেন। তিনি বর্তমানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য। বিজ্ঞপ্তি।