প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক এশিয়া সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার সব বাণিজ্যিক ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের জন্য ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি এবং বিএফআইইউর মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড দেবপ্রসাদ দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং আইসিসিডি বিভাগের প্রধান মো. সাজ্জাদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এএমএলডি বিভাগের প্রধান মো. মুরশীদ-আল-আমিন, বিএফআইইউর যুগ্ম পরিচালক কামাল হোসেন, মো. মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।