ব্যাংক এশিয়ার বোনাস শেয়ার বিও হিসাবে জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারধারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ব্যাংক এশিয়ার ঘোষিত বোনাস শেয়ার শেয়ারধারীদের বিও হিসাবে আজ জমা দেওয়া হয়েছে।
এর আগে গত ৬ মার্চ ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে।