প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক এশিয়ার ১৮তম বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৬ সালের জন্য ১২ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়। এর ফলে ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৮৭ কোটি টাকায় উন্নীত হয়। ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাফওয়ান চৌধুরী এবং এ এম নুরুল ইসলাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান মশিউর রহমান, পরিচালক এম ইরফান সাঈদ, মো. নজরুল হুদা, এম শাহজাহান ভূঁইয়া, ফারহানা হক চৌধুরী এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী। বিজ্ঞপ্তি