ব্যাংক এশিয়ার ৪০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ৪০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে বর্তমান শেয়ার হোল্ডারদের জন্য ৪:১ রাইট শেয়ার (প্রতি চারটি শেয়ারে একটি) ঘোষণা করেছে পর্ষদ। বিষয়টি পরবর্তী বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ার হোল্ডারদের এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।ব্যাংকটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ৩০ মার্চ সকাল ১০টায় এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) বেলা সাড়ে ১০টায় অফিসার্স ক্লাব, ২৬, বেইলী রোড রমনা ঢাকায় অনুষ্ঠিত হবে।ইজিএম ও এজিএমের রেকর্ড ডেট ৭ মার্চ। এ ছাড়া এসইসির অনুমোদন সাপেক্ষে প্রস্তাবিত রাইট শেয়ারের রেকর্ড ডেট পরে জানানো হবে।ব্যাংকটি আরও জানিয়েছে, ওই সময়ে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৪.২৬ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদের দাম (এনএভি) ২৩৫.১২ টাকা এবং প্রতিটি শেয়ারে নিট ওপেনিং ক্যাশ ফ্লো ১৮৬.০৬ টাকা ছিল।