ব্যাংক এশিয়ার ৪৫তম শাখা কক্সবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যে কক্সবাজার শহরে ব্যাংক এশিয়ার ৪৫তম শাখা খোলা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান এ রউফ চৌধুরী গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের পরিচালক রুমী এ হোসেন, মশিউর রহমান, শাহ মো. নুরুল আলম ও সোহানা রউফ চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মোহাম্মদ রোশাঙ্গীর উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।