ব্যাংক এশিয়ার 'মোবাইল অ্যাপ' সেবা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ‘মোবাইল অ্যাপ’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চবিদ্যালয়ে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান এবং ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।