ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাত ডিএমডির বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্র খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাত উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) বদলি ও পদায়ন করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে গতকাল একটি আদেশ জারি করেছে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ডিএমডি ওয়াহিদুজ্জামান খন্দকারকে আইসিবিতে একই পদে বদলি করা হয়েছে। আইসিবির ডিএমডি আফজালুল বাসারকে বদলি করা হয় বিডিবিএলে। মাত্র কয়েক দিন আগে তিনি জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে পদোন্নতি পেয়ে আইসিবিতে যোগ দিয়েছিলেন। কৃষি ব্যাংকের দুই ডিএমডি গোলাম ফারুক ও আবদুছ ছালাম আজাদকে জনতা ব্যাংকে একই পদে পাঠানো হয়।
জিএম থেকে পদোন্নতি পেয়ে ডিএমডি হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে মোস্তফা জালাল উদ্দিন আহমেদ ও আবুল হোসেনকে কৃষি ব্যাংকের ডিএমডি করা হয়েছে। আর মো. মুঈন উদ্দিনকে ডিএমডি করা হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংকের।