প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে আবার দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। নতুন ২০১৫-১৬ অর্থবছরের প্রথম দিন বুধবার ছিল ব্যাংক ছুটি। ওই দিন ব্যাংক ছুটি থাকায় শেয়ারবাজারেও কোনো লেনদেন হয়নি। রমজান মাসের সময়সূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সব তফসিলি ব্যাংকে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন হবে।