ব্যাংক ও শেয়ারবাজার আজ বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র আশুরা বা ১০ মহররম উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার দেশের ব্যাংকগুলো বন্ধ থাকবে। একই সঙ্গে শেয়ারবাজারেও আজ কোনো রকম লেনদেন হবে না।আগামীকাল বুধবার থেকে যথারীতি আবার ব্যাংকগুলোয় এবং দুই শেয়ারবাজার যথাক্রমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হবে।