ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আজ মঙ্গলবার দেশের ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখা হবে। বাংলাদেশ ব্যাংক ও দেশের দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংক বন্ধ থাকলেও বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলো সচল থাকবে। আগামীকাল বুধবার থেকে যথারীতি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন চলবে।