প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার নতুন ২০১৫-১৬ অর্থবছরের প্রথম দিন ব্যাংক হলিডে। অর্থাৎ দেশের সব তফসিলি ব্যাংক ছুটি। তাই আজ সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে।
ব্যাংক ছুটি থাকার কারণে আজ শেয়ারবাজারেও কোনো রকম লেনদেন হবে না। রমজানের সময়সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত তফসিলি ব্যাংকের কার্যক্রম চলবে। একইভাবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন কার্যক্রম চলবে।