ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক হলিডের কারণে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে বলে ওই দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকে। তাই ডিএসইতে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।