ব্যাংক খাতের জন্য তহবিল গিঠত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো অঞ্চলের ব্যর্থ ব্যাংকগুলোর জন্য একটি তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষে্য ইউরো অঞ্চলের সদস্যদেশগুলোর মন্ত্রীরা অনেকটা এগিয়ে গেছেন।
ইউরো অঞ্চলের ব্যাংকগুলোর ওপর ১০ বছরের লেভি আরোপের মাধ্যমে পাঁচ হাজার ৫০০ কোটি ইউরোর (যা সাত হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের সমান) এই তহবিল গঠন করা হবে।
এভাবে তহবিল গঠন করতে যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ না পাওয়া যায়, তাহলে ইউরোর সদস্য সরকারগুলোও তহবিলের জোগান দিতে পারবে। কিংবা এ জন্য অর্থ ধারও করা হতে পারে। খবর বিবিসির।
তহবিল গঠনের এই প্রক্রিয়ায় ইউরো অঞ্চলের ১৭টি দেশের পাশাপাশি গোটা ইউরোপের ২৮টি দেশের সব কটির কাছ থেকেই সহায়তা নেওয়া হবে।
ইউরোপী ইউনিয়নের (ইইউ) অর্থনীতিবিষয়ক কমিশনার ওলি রেহ্ন বলেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্েত উপনীত হয়েছি।’
ব্যাংকিং ইউনিয়ন প্রতিষ্ঠা এবং বিপদে পড়া ব্যাংকগুলোর ক্ষুদ্র আমানতকারীদের ওপর থেকে ঝুঁকিটা শেয়ারহোল্ডার ও বন্ডধারীদের দিকে স্হানান্তরের বৃহত্তর লক্ষে্য এ তহবিল গঠন করা হচ্ছে।