ব্যাংক খোলা ২৫ ২৬ ও ২৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের আগে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক সমিতির (বিজিএমইএ) অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল ও ঢাকার কমলাপুর আইসিডির শুল্কস্টেশনগুলো ২৫, ২৬ ও ২৮ জুলাই খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখাগুলো এই দিনগুলোয় খোলা রাখার নির্দেশ দিয়েছে। তবে ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণে শাখা খোলা রাখতে হবে। আর উল্লিখিত তিন দিন সরকারি ছুটি হওয়ায় অফিসের কাজে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানজনক যুক্তিসংগত ভাতা প্রদানের জন্যও সব ব্যাংকের প্রধান নির্বাহীকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর প্রেরণ করা হয়েছে।