ব্যাংক খোলা ২৪ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করায় সেদিন ব্যাংকও বন্ধ থাকবে। এর পরিবর্তে ২৪ সেপ্টেম্বর ব্যাংক খোলা রাখতে হবে। তবে ১১ সেপ্টেম্বর যেসব ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, তা বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংক গতকাল এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে।
এর আগে অন্য এক প্রজ্ঞাপনে ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য পোশাক শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী শনি ও রোববার খোলা রাখতে বলা হয়। সরকারি ছুটি হওয়ায় এদিন অফিসে যোগদানকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদেরও যুক্তিসংগত ভাতা প্রদানের জন্য প্রজ্ঞাপনে পরামর্শ দেওয়া হয়।