ব্যাংক ছাড়া সবারই আয়বছর জুলাই-জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া বাকি সব করদাতার আয়বছর বিবেচনা করা হবে জুলাই-জুন। তবে তা কার্যকর করা হবে ২০১৬ সালের জুলাই থেকে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার বাজেট বক্তব্যে এমন প্রস্তাব দিয়েছেন। বর্তমানে বিভিন্ন করদাতা বছরের যেকোনো সময় থেকে পরবর্তী বারো মাসকে আয়বছর হিসেবে বিবেচনা করতে পারেন। কিন্তু ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান করদাতারা পঞ্জিকা বছরকে আয়বছর হিসেবে বিবেচনা করে। অর্থমন্ত্রী বলেন, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের পঞ্জিকা বছরই আয়বছর থাকুক, তবে অন্য করদাতার জন্য আয়বছর হবে জুলাই-জুন। নতুন ব্যবস্থাটি কার্যকর করা হবে ২০১৬ সালের জুলাই থেকে। করদাতাদের নতুন আয়বছরের হিসাব বিবরণী প্রস্তুতির সুবিধার্থে এক বছর সময় দেওয়া হচ্ছে বলে জানান তিনি।