ব্যাংক তদারকির প্রতিবেদন প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকগুলোরই পাঠানো তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ব্যাংকের তদারকি ও নজরদারি বিষয়ে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে বেশ কিছু নতুন পদ্ধতি চালু করেছে। যাকে বলা হয় অফ-সাইট সুপারভিশন।
আর সরেজমিনে ব্যাংকগুলোতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল অন-সাইটে তদারকি ও নজরদারি করে থাকে ব্যাংকগুলোতে। উভয় ক্ষেত্রেই বেশ কিছু নতুন পদ্ধতি ও বিশ্লেষণ করা হচ্ছে।
এসব নিয়ে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন সাম্প্রতিক উদ্যোগমালা শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে গতকাল মঙ্গলবার।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান এই মোড়ক উন্মোচন করেন। এ সময় নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান ও মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী এবং অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যব্যবস্থাপক রবিউল হাসান অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বলা হয়, সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে বড় ঋণ কেলেঙ্কারিগুলো আবিষ্কৃত হয়েছে এই অফ-সাইট ও অন-সাইট সুপারভিশনের মাধ্যমেই।
রাজী হাসান বলেন, ২০০৭ সালে বিশ্বব্যাপী বিশেষত আমেরিকায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর পতনের মূলে ছিল আর্থিক খাতে সঠিক তদারকির ঘাটতি। বাংলাদেশে এর প্রভাব পড়েনি। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।