ব্যাংক থেকে সাইকেল পাবেন উত্তরাঞ্চলের কিছু নারী শিক্ষার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের উত্তরাঞ্চলের স্কুল ও কলেজগামী নারী শিক্ষার্থীদের কমপক্ষে দশটি করে সাইকেল প্রদানের জন্য সব ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক দায়বদ্ধতা বা সিএসআরের আওতায় দেশের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে উত্তরাঞ্চলের নারী শিক্ষার্থীদের এসব সাইকেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বা সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। পাশাপাশি দেশের দলিত সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম গ্রহণের জন্যও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়।