ব্যাংক পরিচালকদের সভা সম্মানী বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের পরিচালনা পর্ষদ সভায় উপস্থিতির সম্মানীর পরিমাণ বৃদ্ধি করেছে। এখন থেকে কোনো পরিচালক ব্যাংকের পর্ষদ সভায় উপস্থিতির জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত সম্মানী ভাতা পাবেন।এর আগে পরিচালকেরা পর্ষদ সভায় উপস্থিতির জন্য সম্মানী ভাতা হিসেবে চার হাজার টাকা পেতেন। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ব্যাংকের বছরে অন্তত চারটি পর্ষদ সভা করার বাধ্যবাধকতা রয়েছে। এ ক্ষেত্রে তিন মাসে একটি সভা হলেই চলে।