ব্যাংক শাখার নিরাপত্তা জোরদারে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাখার নিরাপত্তা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থা (অ্যালার্ম সিস্টেম) আরও বেশি কার্যকর করতে সব তফশিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় চারটি বিষয়ে ব্যবস্থা গ্রহণে পরামর্শ দেওয়া হয়েছে তফশিলি ব্যাংকগুলোকে। এর মধ্যে আছে অ্যালার্ম সিস্টেমের সঙ্গে অটো লক গেট স্থাপন করা। এ পদ্ধতিতে অ্যালার্ম বাজলে গেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং পিন কোড ছাড়া খোলা না যায়।

অন্য তিনটি নির্দেশনার মধ্যে আছে অ্যালার্ম সিস্টেম এমন জায়গায় স্থাপন করতে হবে, যেন টেম্পারিং করার সুযোগ না থাকে। রাতেও ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে লেজার বিমমুক্ত অ্যালার্ম সিস্টেম স্থাপন ও অ্যালার্ম সিস্টেমের সঙ্গে মোশন ডিটেক্টর ক্লোজড সার্কিট ক্যামেরা ব্যবহার।

এর আগে ব্যাংকের শাখার নিরাপত্তা নিশ্চিত করতে গত বছরের জুলাইতে সব তফশিলি ব্যাংকে নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। ওই নির্দেশনায় চুরি, ডাকাতিসহ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিত মোকাবিলা ও প্রতিরোধে প্রতিটি ব্যাংক শাখায় অটো অ্যালার্ম সিস্টেমস চালু করার পরামর্শ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বিশেষ এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।