ব্যাংক সিরামিক ওষুধ ও টেলিকমিউনিকেশন খাত চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শেয়ারবাজারে আজ রোববার ব্যাংক, সিরামিক, ওষুধ ও টেলিকমিউনিকেশন খাতে চাঙা ভাব দেখা যায়। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানেরও দর বাড়ে আজ।আজ লেনদেন শেষে বিভিন্ন খাত বিশ্লেষণ করলে দেখা গেছে, ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির, সিরামিক খাতের পাঁচটির মধ্যে চারটির, ওষুধ খাতের ১৮টির মধ্যে ১৬টির, পাট খাতের দুটি প্রতিষ্ঠানের দুটির ও টেলিকমিউনিকেশন খাতের একমাত্র প্রতিষ্ঠান জিপির শেয়ারের দর আজ বেড়েছে।এ ছাড়া সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে তিনটির, আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৬টির, আইটি খাতের পাঁচটির মধ্যে তিনটির, খাদ্য খাতের ১৩টির মধ্যে ১০টির, মিউচুয়াল ফান্ড খাতের ২৯টির মধ্যে ২২টির ও বস্ত্র খাতের ২২টির মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের দর বাড়ে। তবে অন্য খাতগুলোয় মিশ্র অবস্থা দেখা যায়।আজ সবচেয়ে বেশি বেড়েছে দেশ গার্মেন্টসের শেয়ারের দর। এ ছাড়া সিএমসি কামাল, ইমাম বাটন, তাল্লু স্পিনিং, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, কাশেম ড্রাইসেলস, বিডি অটোকারস, এএমসিএল (প্রাণ), সাফকো স্পিনিং ও মিথুন নিটিং দর বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।