ব্যাংক হিসাবের কর নিয়ে সরকার কিছু একটা করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৮০ শতাংশ ব্যাংক হিসাবে ১ লাখ টাকার কম রয়েছে। তাদের সবাইকে কর ছাড় দেওয়া হয়েছে। যেহেতু ব্যাংকের আবগারি শুল্ক নিয়ে কথা হচ্ছে, তাই সংসদে আলোচনা হবে। সবাই হাওয়া বুঝতে পারছে। সরকার কিছু একটা করবে।
এমসিসিআই আয়োজিত বাজেট প্রতিক্রিয়া অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান এসব কথা বলেন।
অনুষ্ঠানে এমসিসিআই সভাপতি নিহাদ কবির বলেন, ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্ক আর্থিক অন্তর্ভুক্তির পুরো উল্টো।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘বাজেটের সবচেয়ে আলোচিত বিষয় ব্যাংকের হিসাবের আবগারি শুল্ক। কোন বিবেচনায় গুপ্ত সুপ্ত জিনিসটাকে অগ্নিগর্ভ করা হলো?