ব্যাংক ২০ জুলাই খোলা, শেয়ারবাজার এক দিন পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে আজ শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশের ব্যাংকগুলো বন্ধ থাকবে। সোমবার থেকে আবার ব্যাংকের লেনদেন শুরু হবে। তবে ঈদ রোববার হলে সে ক্ষেত্রে এক দিন পরে ব্যাংক খুলবে।
আর শেয়ারবাজারে টানা ছয় দিনের ছুটি শুরু হয়েছে বুধবার থেকে। আগামী ২১ জুলাই মঙ্গলবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পুনরায় লেনদেন শুরু হবে। ওই দিন থেকেই উভয় বাজারে আবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে।
এদিকে ঈদের ছুটির সময়ে ব্যাংকগুলোর এটিএমে (অটোমেটেড টেলার মেশিন) পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এটিএম ও পিওএস (পয়েন্ট অব সেল) নেটওয়ার্ক সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে।