ব্যাংককে ক্ষতির ভাগ নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কিছুটা ভাগ ব্যাংকগুলোও যেন গ্রহণ করে, সেই আবেদন জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের নেতারা।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ আবেদন জানানো হয়।
পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের আপৎকালীন সুদ মওকুফের জন্যও গভর্নরের প্রতি আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় বাংলাদেশ ব্যাংক গভর্নরের দপ্তরে সাক্ষাতে মিলিত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
সাক্ষাৎকালে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে গভর্নরের কাছে বেশ কিছু দাবি জানানো হয়। এর জবাবে গভর্নর জানিয়েছেন, চলমান প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থবিরতা নিরসনে এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।