ব্যাংককে দুটি বাণিজ্য সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিলের এবং এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামের দুটি সভায় যোগদান করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত ২৫ ও ২৬ নভেম্বর জাতিসংঘ সম্মেলনকেন্দ্রে এই দুটি সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম এবং আইসিসিবির মহাসচিব আতাউর রহমানও এসব সভায় যোগ দেন।
আইসিসিবি সভাপতি সামগ্রিক ব্যবসায়িক উন্নয়নের জন্য বাণিজ্য সহজীকরণ, পরিবহন ও অর্থায়নবিষয়ক একটি কর্মঅধিবেশন সঞ্চালনা করেন।
অন্যদিকে আসিফ ইব্রাহীম টেকসই ব্যবসা উন্নয়ন বিষয়ে একটি কর্মঅধিবেশনে বক্তব্য দেন।
দুটি সভাই বিশ্ব বাণিজ্য ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি।