ব্যাংকগুলোকে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ব্যাংকিং খাতে নারী কর্মকর্তা ও কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে ছয় মাস করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে এই নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সম্প্রতি নির্দেশটি দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর মানবসম্পদ ব্যবস্থাপনাসংক্রান্ত নীতিমালায় নারী কর্মকর্তা ও কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ছয় মাসে উন্নীত করার বিষয়টি অন্তর্ভুক্ত করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। ওই নীতিমালা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে অনুমোদন করে মে মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, বর্তমানে দেশের সব ব্যাংকে নারী কর্মকর্তা ও কর্মচারীদের তিন মাসের মাতৃত্বকালীন ছুটি প্রদানের বিধান আছে।