ব্যাংকগুলোকে সৈয়দপুরের পোশাকশিল্পে বিনিয়োগের আহ্বান গভর্নরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সৈয়দপুরে স্থাপিত রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বাড়ানোর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান গত শনিবার রাতে সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ব্যাংকার ও শিল্পোদ্যোক্তাদের এক সমাবেশে এই আহ্বান জানান। এর আগে তিনি সমাবেশ প্রাঙ্গণে দিনব্যাপী এক পণ্যমেলারও উদ্বোধন করেন। সৈয়দপুর ব্যাংক ব্যবস্থাপক ফোরাম সমাবেশটির আয়োজন করে। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের এসএমই শাখার মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপপরিচালক মো. আবদুর রউফ ও নীলফামারীর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান। সমাবেশে আরও বক্তব্য দেন নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, শিল্পপতি শওকত চৌধুরী, রাজকুমার পোদ্দার, রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আকতার হোসেন খান, ইসলামী ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক রুহুল আলম, নারী উদ্যোক্তা ফারজানা ইসলাম, কৃষক আবুল হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন সৈয়দপুর ব্যাংক ব্যবস্থাপক ফোরামের সভাপতিত্ব এ এস এম আবদুল হাকিম।সমাবেশে সৈয়দপুরের ১৪ জন পোশাকশিল্প মালিকের হাতে ৬০ লাখ টাকার ঋণ তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।