ব্যাংকগুলোর সিএসআর ব্যয় ৫ বছরে ৬ গুণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত পাঁচ বছরে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যাংকগুলোর ব্যয় ছয় গুণ বেড়েছে। গত বছর সব ব্যাংক এ খাতে ৩০৫ কোটি টাকা ব্যয় করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান শাহজালাল ইসলামী ব্যাংকের সিএসআর কার্যক্রম অনুষ্ঠানে গতকাল শনিবার এসব কথা বলেন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান, মোহাম্মদ সোলায়মান, ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরুল আরেফিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রহমান সরকার। শাহজালাল ইসলামী ব্যাংক ৫০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। বিজপ্তি।