ব্যাংকার সম্মেলনের উদ্বোধন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার সাভারের ব্র্যাক-সিডিএমে শুরু হচ্ছে ব্যাংকার্স সামিট বা ব্যাংকার সম্মেলন-২০১২। এবারের এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বাংলাদেশে ব্যাংকিংয়ের ৫০ বছর—রূপকল্প ২০২১ সাল’।সম্মেলনটির উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এতে বক্তাদের মধ্যে থাকছেন ড. আকবর আলি খান, ড. মির্জ্জা এ বি আজিজুল ইসলাম, ড. মোহামঞ্চদ ফরাসউদ্দিন, ড. সালেহউদ্দিন আহমেদ, আল্লাহ মালেক কাজমি, গ্লেন টাসকি, মোহামঞ্চদ নুরুল আমিন, নূর-এ-আলম-চৌধুরী প্রমুখ। সম্মেলনে আমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছেন দেশের অর্থনৈতিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিরা।ফিন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেড (ফিনেক্সেল) এ সম্মেলনের আয়োজন করছে। আর স্পন্সর হিসেবে থাকছে ডাটাএজ লিমিটেড।সম্মেলনে বাংলাদেশের ব্যাংকিংশিল্পের বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা ছাড়াও ব্যাংকিং খাতের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা হবে। এতে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলা নববর্ষ উদ্যাপন। বিজ্ঞপ্তি।