ব্যাংকিং খাতে শৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। খবর বাসসের।
গভর্নর বলেছেন, ‘ব্যাংকিং খাতে যে বিশৃঙ্খলা ছিল তা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমাদের মনিটারিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনিয়ম-দুর্নীতির দায়ে ইতিমধ্যে কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্যদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে।’
রাজধানীর রেডিসন হোটেলে গত শনিবার দিনব্যাপী সেনজা ফোরামের ২৯তম গভর্নরস সিম্পোজিয়াম-২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেনজা হলো এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ২০টি দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাত তদারকি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত আঞ্চলিক ফোরাম। এই সিম্পোজিয়াম পরিচালনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনজা ফোরামের বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী স্বাগত বক্তব্য দেন।