প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা (জেএআইবিবি ও ডিএআইবিবি) ৯ ও ১৬ জুন এবং ৭ জুলাই অনুষ্ঠিত হবে। সারা দেশে ২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর টিঅ্যান্ডটি কলেজে ডিএআইবিবি এবং সরকারি বিজ্ঞান কলেজ ও মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে জেএআইবিবি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য ২০টি কেন্দ্র সংশ্লিষ্ট জেলা শহরে। ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।