প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত প্রথম ব্যাংকিং মেলায় অংশ নেয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ২৪ থেকে ২৮ নভেম্বর বাংলা একাডেমিতে আয়োজিত এ মেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা এবং ঢাকা মহানগর শাখার ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।