ব্যাংকিং সফটওয়্যার নিয়ে অটোসফটের কার্যক্রম শুরু
ব্যাংকিং খাতের উন্নয়নে সব ধরনের সফটওয়্যার সমাধান প্রদানের লক্ষ্য নিয়ে বাংলাদেশে অটোসফট ডিনামিক্স তাদের কার্যক্রম চালু করেছে।বিগ্লোবাল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিজি ইন্টারঅ্যাকটিভ এবং অটোসফট ডিনামিক্সের যৌথ ব্যবসায়িক উদ্যোগে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেশে অটোসফটের যাত্রা শুরু হয়।বনানীর একটি হোটেলে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। এতে বিগ্লোবাল প্রধান নির্বাহী কর্মকর্তা স্যামুয়েল ডি ব্রেৎজফিল্ড, পরিচালক মিশাল করিম, অটোসফটের পরিচালক (অপারেশনস) সাদিয়া খান ও চেয়ারম্যান লুৎফুল্লাহ খান উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, অটোসফটের উদ্ভাবিত সফটওয়্যার ব্যাংকিং-সম্পর্কিত যেকোনো ধরনের সহজ বা জটিল পদ্ধতির সমস্যার সমাধান করতে সক্ষম। এর মাধ্যমে আছে হিসাব খোলা, চেক বই প্রদান, ব্যালেন্স দেখা, আমানত স্থানান্তর, এটিএম কার্ড বাতিল করা বা তুলে নেওয়া।সাদিয়া খান বলেন, ‘আর্থিক খাতে নিরাপত্তার প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সর্বোচ্চ মাত্রার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের নীতি।’প্রসঙ্গত, পাকিস্তানের তিনটি শহরের পাশাপাশি মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকায় নিজেদের কার্যক্রম চালু করে অটোসফট। পরে ২০০৫ সালে প্রতিষ্ঠানটির সহযোগী হিসেবে আসে বিগ্লোবাল